সাকিবের নায়িকা হতে চান পরীমণি

‘মুখোশ’ সিনেমার প্রোমোশন নিয়ে ব্যস্ত সময় পার করছেন আলোচিত অভিনেত্রী পরীমণি। তারই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (৩ মার্চ) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানে প্রেসবক্সে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার খেলোয়াড় সাকিব আল হাসানের নায়িকা হওয়ার ইচ্ছা প্রকাশ করেন পরীমণি।

পরীমণির কাছে জানতে হওয়া হয়, সাকিব আল হাসানের বায়োপিকে নায়িকা হবেন কিনা। এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সিনেমা কেউ নির্মাণ করুক। যদি আমাকে কেউ নক করে, ক্যারেক্টারে যদি মিলে তাহলে অবশ্যই করব।

তিনি বলেন, আমি আজ জীবনে প্রথমবার মাঠে আসলাম। আগের দিন রাতে যখন ভাবতেছিলাম কাল মাঠে যাব তখন, ঈদের মতো খুশি কাজ করছিল মনে। সিনেমার প্রোমোশনের বিষয় তো আছেই, তাছাড়া মাঠে আসবো এই এক্সাইটমেন্ট কাজ করছিল।

অভিনেত্রী বলেন, মাঠে আসার পর যখন সবার হৈ হুল্লোড় শুনলাম, লাইট দেখলাম এমন খোলা আকাশের নিচে তা খুবই ভালো লাগলো। যখন সিনেমা হলে যাই, ভক্তরা হৈ হুল্লোর করে- এসবই আসলে ভালো লাগে। আর খোলা জায়গায় যখন মানুষ হৈ হুলোর করে এটা অন্য রকম মজা।

ক্রিকেট মাঠে নিজের সিনেমার প্রচারের জন্য এলেও ক্রিকেটের থেকে ফুটবলই বেশি টানে পরীমণিকে, ‘ব্যাসিক্যালি আমি ফুটবল লাভার। ক্রিকেট নিয়ে এতো ধ্যান ধারণা নাই। আমাদের বাসার লোকজন খুবই ক্রিকেট পাগল। তবে হয় না, বাসার লোকজন কেউ একটু আলাদা থাকে। তাই বলে যে আমি ক্রিকেট পছন্দ করি না তা না, কিন্তু আয়োজন করে খেলাটা দেখা হয় না।’

এর আগে পাকিস্তান সিরিজের সময় মিরপুর শেরে বাংলার প্রেসবক্সে গিয়ে সাকিব আল হাসানের বায়োপিক বানানোর একটা ঘোষণা দিয়েছিলেন ওপার বাংলার খ্যাতিমান পরিচালক সৃজিত মুখার্জী।

পরবর্তীতে এক সাক্ষাতকারে সাকিব জানান, এমন কোনো বায়োপিক হলে নিজের ভূমিকায় নিজেই অভিনয় করতে চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *