কালিয়াকৈরে যুবকের লাশ উদ্ধার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জামালপুর চৌরাস্তা এলাকা থেকে ইমন হোসেন (২১) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার কাথাচুড়া এলাকার ইসমাইলের ছেলে ইমন হোসেন নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে ইমন তার বন্ধুর বিয়ে বাড়ীতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়।

বুধবার সকালে জামালপুর বাজারের পাশে এক ফাঁকা জায়গায় এলাকাবাসী লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান বলেন, এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি মালা করা হয়েছে। লাশটি উদ্ধার করে গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহম্মেদ মেডিকেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *