রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এতিমের টাকা চুরি করে ও তার ছেলে টেন পার্সেন্ট নেয় বলে মন্তব্য করেছেন মেরিনা জাহান কবিতা এমপি। সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের জাতীয় সংসদ সদস্য আঃ লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা ৫নং গালা ইউনিয়নের তৃণমূল জনগণের সাথে মতবিনিময় কালে এই কথাগুলো বলেন।
বুধবার (২ মার্চ) বিকাল ৪টায় হাটবায়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেনের সভাপতিত্বে ও উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসেন এর সঞ্চালনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মোস্তাক হোসেন, কেন্দ্রীয় যুবলীগের উপ শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ফিরোজ আল আলামিন, আসাদুল্লাহ তুষার, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু।
আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শামছুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবে ওয়াহিদ শেখ কাজল, মহির উদ্দিন, নাজমুল হোসেন, গালা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন, পোরজনা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাবু, গারাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে মেরিনা জাহান কবিতা এমপি বলেন, জননেত্রী শেখ হাসিনা গ্রাম কে শহর বানানোর কাজে মনোনিবেশ করেছেন। এখন আর কোথাও হারিকেন দেখা যায় না সকল বাড়ি ঘরেই বৈদ্যুতিক আলো রয়েছে। শেখ হাসিনা মানবতার নেত্রী, আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।
তিনি আরও বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া এতিমের টাকা চুরি করে আর তার ছেলে টেন পার্সেন্ট নেয়। সে হাওয়া ভবন তৈরি করেছিল। শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনা আছেন বলেই আমরা বলতে পারি “ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত”।





