Home দেশের খবর ঢাকা কালিহাতীতে শাজাহান সিরাজের ৭৯তম জন্মবার্ষিকী পালিত

কালিহাতীতে শাজাহান সিরাজের ৭৯তম জন্মবার্ষিকী পালিত

0
212

হৃদয় শিকদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে স্বাধীনতার ইশতেহার পাঠক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও প্রবীণ রাজনীতিবিদ শাজাহান সিরাজের ৭৯ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১ মার্চ) দুপুরে শাজাহান সিরাজ কলেজ চত্বরে প্রয়াত শাজাহান সিরাজের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন, কেক কাটা, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের দাতা সদস্য ও শাজাহান সিরাজের সহধর্মিণী রাবেয়া সিরাজ।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও শাজাহান সিরাজের কন্যা ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম আম্বিয়া সিদ্দিকীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অত্র কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম, এ কে এম আব্দুল আউয়াল, জিল্লুর রহমান, কলেজ পরিচালনা পরিষদের শিক্ষক প্রতিনিধি রশিদুল ইসলাম রতন ও অভিভাবক প্রতিনিধি হোসেন আলী শিকদার প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, কালিহাতী শাহজাহান সিরাজ কলেজের প্রভাষক তারিকুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here