পরীমণির বিচার শুরু

বনানী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকাই চলচ্চিত্রের নায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণিসহ তিনজনের বিচার শুরু হয়েছে। অপর দুই আসামি হলেন— আশরাফুল ইসলাম দীপু ও কবির হোসেন।

মঙ্গলবার (১ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে এ বিচার কার্যক্রম শুরু হয়।

এ দিন আদালতে অভিযোগকারীর জবানবন্দি নেওয়া হয়। পরে আসামি দিপু ও কবিরের আইনজীবী বিভিন্ন বিষয়ে অভিযোগকারীকে জেরা করেন।

অন্যদিকে অসুস্থতার কারণে উপস্থিত হতে না পারায় পরীমণি আইনজীবী শুনানি স্থগিত চেয়ে আবেদন করেন।

আবেদনে আইনজীবী আরও উল্লেখ করেছেন, পরীমণির বিরুদ্ধে অভিযোগ গঠনকারী বিচারিক আদালতের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। হাইকোর্ট শুনানি শেষে এ বিষয়ে আদেশ দিতে আজকের দিন ধার্য করেছেন।

বিচারক পরীমণির অনুপস্থিতির আবেদন মঞ্জুর করেন এবং তার অনুপস্থিতিতে সাক্ষীকে জেরা করার অনুমতি দেন। আসামিপক্ষ আংশিকভাবে সাক্ষীদের জেরা করেন এবং পরবর্তী তারিখে পুনরায় জেরা করার জন্য সময় চান।

এরপর বিচারক মামলার পরবর্তী শুনানির জন্য ২৯ মার্চ দিন ধার্য করেন।

এর আগে গত ৫ জানুয়ারি চিত্রনায়িকা পরীমণিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম অভিযোগ গঠন করেন। একই সঙ্গে আদালত পরীমণিসহ তিন জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন নামঞ্জুর করেন। অপর দুই আসামি হলেন— আশরাফুল ইসলাম দীপু ও কবির হোসেন।

গত বছরের ১৫ নভেম্বর মাদক আইনে করা মামলায় চিত্রনায়িকা পরীমণিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নেন ঢাকার মহানগর দায়রা জজ আদালত। সেই সঙ্গে চার্জ গঠনের জন্য দিন ধার্য করে মামলাটি বিশেষ জজ আদালতে স্থানান্তর করা হয়।

বনানী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকাই চলচ্চিত্রের নায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণিসহ তিনজনের বিচার শুরু হয়েছে। অপর দুই আসামি হলেন— আশরাফুল ইসলাম দীপু ও কবির হোসেন।

মঙ্গলবার (১ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে এ বিচার কার্যক্রম শুরু হয়।

এ দিন আদালতে অভিযোগকারীর জবানবন্দি নেওয়া হয়। পরে আসামি দিপু ও কবিরের আইনজীবী বিভিন্ন বিষয়ে অভিযোগকারীকে জেরা করেন।

অন্যদিকে অসুস্থতার কারণে উপস্থিত হতে না পারায় পরীমণি আইনজীবী শুনানি স্থগিত চেয়ে আবেদন করেন।

আবেদনে আইনজীবী আরও উল্লেখ করেছেন, পরীমণির বিরুদ্ধে অভিযোগ গঠনকারী বিচারিক আদালতের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। হাইকোর্ট শুনানি শেষে এ বিষয়ে আদেশ দিতে আজকের দিন ধার্য করেছেন।

বিচারক পরীমণির অনুপস্থিতির আবেদন মঞ্জুর করেন এবং তার অনুপস্থিতিতে সাক্ষীকে জেরা করার অনুমতি দেন। আসামিপক্ষ আংশিকভাবে সাক্ষীদের জেরা করেন এবং পরবর্তী তারিখে পুনরায় জেরা করার জন্য সময় চান।

এরপর বিচারক মামলার পরবর্তী শুনানির জন্য ২৯ মার্চ দিন ধার্য করেন।

এর আগে গত ৫ জানুয়ারি চিত্রনায়িকা পরীমণিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম অভিযোগ গঠন করেন। একই সঙ্গে আদালত পরীমণিসহ তিন জনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন নামঞ্জুর করেন। অপর দুই আসামি হলেন— আশরাফুল ইসলাম দীপু ও কবির হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *