অন্তঃসত্ত্বার খবর দিয়ে সবাইকে চমকে দেন ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরীমনি। ভক্তদের জানান, গেল ১৭ অক্টোবর মডেল-অভিনেতা শরিফুল হোসেন রাজের সঙ্গে বিয়েরবন্ধনে আবদ্ধ হন তিনি।
রাজই তার অনাগত সন্তানের বাবা। বিয়ে ও অন্তঃসত্ত্বার খবর প্রকাশ্যে আনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত নিজেদের ছবি পোস্ট করে যাচ্ছেন পরীমনি।
পরীমনির ফেসবুক টাইমলাইন এখন রাজ ও তার রোমান্টিক ছবিতে ভরপুর। গত ২৬ ফেব্রুয়ারি পোস্ট করা এ যুগলের একটি ছবি এখন নেটমাধ্যমে ভাইরাল।
৬২ হাজারের বেশি রিয়েক্ট জমা পড়েছে তাতে। কমেন্ট বক্স নিয়ন্ত্রণে রাখায় মন্তব্য দেখার সুযোগ হয়নি।
আর সেই ছবি দেখে অনেকেই মনে করছেন, পরীর বেবি বাম্প। ছবিতে দেখা যাচ্ছে, পেটে হাত রেখে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে পরীমনি। পেছন থেকে তাকে জড়িয়ে ধরে আছেন রাজ।
ক্যাপশনে খুশির ইমো দিয়ে পরীমনি লিখেছেন, ‘শব্দেরা মিলিয়ে যায়…।’
ছবিটি পরীমনির বেবি বাম্পের ছবি আখ্যায়িত করে একাধিক ওয়েব পোর্টাল খবরও প্রকাশ করেছে।
তবে বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছেন পরীমনি নিজেই। জানালেন, এ ধরনের আলোচনায় তিনি বেশ বিরক্ত।
পরীমনি বলেন, ‘‘বিষয়টি নিয়ে খুব খারাপ লাগছে। না জেনে মানুষ শুধু শুধু সমালোচনা শুরু করে দেয়। কোনটা বেবি বাম্পের ছবি এটাও কি মানুষ বুঝতে পারে না। এটা কীভাবে বেবি বাম্পের ছবি হয়? সাত থেকে আট মাস না হলে সেটাকে বেবি বাম্পের ছবি বলা যায়! আগামীকাল আমার ‘মুখোশ’ সিনেমার প্রিমিয়ারে অংশ নেব, সবাই দেখে নিয়েন ঘটনা সত্য কি না।’’
গত বছরের ১৭ অক্টোবর স্বপ্নের রাজপুত্র শরিফুল রাজকে বিয়ে করেন পরীমনি। ১০ জানুয়ারি দুপুরে প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যম ও পরবর্তীতে গণমাধ্যমের কাছে তারা উভয়ই এ খবর নিশ্চিত করেন।
