হৃদয় শিকদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার চরভাবলা নামকস্থানে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত আবিদ হাসান আলভী (৩২) সদর উপজেলার দেওলা এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, আবিদ হাসান মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের চরবাবলা এলাকায় পৌঁছালে অজ্ঞাত গাড়ির চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
