বিনোদন ডেস্ক: বাংলাদেশী তরুনের নির্মাণ বলিউড ধারার বলতে শোনা যাচ্ছে নাজমুল ইভানের মিউজিক ভিডিও ইক পাল। ইতোমধ্যে মিডিয়া পাড়ায় আলোচনা জন্ম দিয়েছে গানটি। বাংলাদেশী ও ভারতীয় দর্শকরা খুব সাদরে নিয়েছেন ‘ইক পাল’ শিরোনামের গানটি।
নাজমুল ইভান নজর২৪ কে বলেন -কলাকৌশলী ও টেকনিক্যাল টিম আমরা সবাই খুব মনোযোগ দিয়ে কাজটি করেছি। পুরো গানটি ভিএফএক্স এর পরিকল্পনা নিয়ে করা তাই টেকনিক্যাল দিকে খুব ভালভাবে নজর দিয়ে কাজ করা। এই গানটির মাধ্যমেই সদ্য খানের প্রথম হিন্দি মৌলিক এর প্রকাশ । সদ্য শুটিংয়ে খুবই মনোযোগী ছিলো।
প্রথম হিন্দি মৌলিক গান গেয়েই ভাল সাড়া পাচ্ছেন বাংলাদেশী তরুন সংগীতশিল্পী সদ্য খান। বাংলাদেশ ও ভারতের দর্শকদের জন্য উৎসর্গ করে গানটি করেছেন তিনি।গানটি মুক্তি পেয়েছে সদ্য খান ইউটিউব চ্যানেলে । গানটির কথা ও সুর করেছেন সদ্য খান। সংগীতায়োজন এস কে আন্নু । আর গানটির ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন মাহতাবিন মম ও সদ্য খান নিজেই । ভিডিওটি পরিচালনা করেছেন নাজমুল ইভান। ক্যামেরায় ছিলেন জাহাঙ্গীর গাজী এবং ভিডিও সম্পাদনা ও রং বিন্যাস করেছেন টিডি দিপক।
নাজমুল ইভান আরো বলেন- সদ্য ও মমর এক সাথে এই প্রথম কাজ হলেও তাদের মধ্যে একজনের প্রতি আরেক জনের সহযোগিতার মনোভাব ছিলো , খুব ভালো পারফর্মেন্স করেছে তারা দুজনেই। গানটি হিন্দি তাই ভিডিওটাও আমরা সেভাবেই করার চেষ্টা করেছি। আমার বিশ্বাস গানটি ভালো লাগবে দর্শকদের।
