Home দেশের খবর শ্রীমঙ্গল প্রেসক্লাবের পক্ষ থেকে মানবিক সহায়তা

শ্রীমঙ্গল প্রেসক্লাবের পক্ষ থেকে মানবিক সহায়তা

0
137

অরবিন্দ দেব, মৌলভীবাজার প্রতিনিধি: শ্রীমঙ্গল প্রেসক্লাবের পক্ষ থেকে দুইজন অসুস্থ ব্যক্তিকে চিকিৎসার জন্য মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় শহরের কলেজ রোডস্থ প্রেসক্লাবে উপকারভোগীদের হাতে সহায়তার নগদ অর্থ তুলে দেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

ক্যান্সারে আক্রান্ত উপজেলার বিষামনি উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক ক্বারী আব্দুল বাছিত কে ৫ হাজার ও আগুনে দগ্ধ কালাপুর ইউনিয়নের সিরাজনগর গ্রামের বাসিন্দা তপু দেবনাথের ছেলে শিশু সুব্রত দেবনাথ কে মানবিক সহায়তা হিসেবে ৫ হাজার টাকা দেয়া হয়।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী এবং সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল প্রেসক্লাবের পক্ষ থেকে তাদের হাতে সহায়তার টাকা তুলে দেন।

শিক্ষক আব্দুল বাছিত এর পক্ষে বিষামনি হাই স্কুলের সহকারী শিক্ষক সুবাস রবিদাস, শিশু সুব্রত দেবনাথ ও তার বাবা তপু দেবনাথ এসব অর্থ গ্রহণ করেন।

এ সময় সিনিয়র সাংবাদিক ইসমাইল মাহমুদ, যুগান্তরের শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ সালাউদ্দীন, প্রতিদিনের সংবাদের আব্দুস শুকুর, দেশ রূপান্তরের আহমেদ এহসান সুমন উপস্থিত ছিলেন। শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদক আগামীতে তাদের আরও সহায়তা করবেন বলে আশ্বাস দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here