নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে সহবতপুর ইউনিয়নের খামার ধল্লা এলাকার বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম (৭২) আজ রবিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বার্ধক্য জনিত কারণে নিজ বাস ভবনে মৃত্যু বরণ করেন (ইন্নাঃ)।
রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় বিকেলে নিজ এলাকার খামার ধল্লা ময়দান প্রাঙ্গনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন নাগরপুর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজায়েত হোসেন।
মরহুমের কফিনে ফুল দিয়ে সম্মান প্রদর্শন করেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান মিলন। মরহুমের শেষ বিদায়ে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার ছানা, বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেস আলী সহ বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধারা ও তাদের সন্তানগণ।
এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নাগরপুর থানা ও জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। মরহুম এই বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি সদস্য ছিলেন। তার সংসারে দুই মেয়ে, দুই ছেলে সন্তান ও স্ত্রী সহ অসংখ্য শুভাকাক্সক্ষী রেখে গেছেন।
