এবার সুবাহর বিরুদ্ধে মামলা করলেন গায়ক ইলিয়াস

স্ত্রী শাহ হুমায়রা হোসেন সুবাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন আলোচিত গায়ক ইলিয়াস হোসাইন। গত ১৬ ফেব্রুয়ারি হাতিরঝিল থানায় মামলা করেছেন তিনি।

আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন সংগীতশিল্পী ইলিয়াস নিজেই।

মামলার অভিযোগে বলা হয়েছে, সুবাহ গত বছর ২৮ ডিসেম্বর থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ফেসবুকে ইলিয়াসকে নিয়ে মানহানিকর নানা মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন। এমনকি স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলাও করেছেন। এসব কারণেই বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছেন ইলিয়াস।

মামলার এজাহারে ইলিয়াস বলেছেন, বিভিন্ন সময়ে সুবাহ তাকে ব্ল্যাকমেইল করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার এসআই সুব্রত দেবনাথ বলেন, ‘গায়ক ইলিয়াস হোসাইন যেসব অভিযোগ এনে মামলাটি করেছেন আমরা তা তদন্ত করছি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলা যাবে না।’

এর আগে গত ৩ জানুয়ারি যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে গায়ক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে বনানী থানায় মামলা করেন সুবাহ।

অভিনেত্রী সুবাহ ও গায়ক ইলিয়াস বিয়ে করেছেন গত বছর ১ ডিসেম্বর। এর ক’দিন পরেই তাদের সংসারজীবনে ফাটল ধরতে শুরু করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *