Home জাতীয় নতুন ইসি অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে পারবে না: চরমোনাই পীর

নতুন ইসি অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে পারবে না: চরমোনাই পীর

0
258

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, দেশবাসী মনে করে না যে নবগঠিত নির্বাচন কমিশন নিরপেক্ষ থেকে জনগণের চাহিদা অনুযায়ী অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে পারবে।

তিনি বলেন, জনগণের মতামতের তোয়াক্কা না করে আওয়ামী লীগ সরকার নিজেদের খেয়াল খুশি মতো যে নির্বাচন কমিশন গঠন করেছে, তারা অতীতের কমিশনের মতোই আওয়ামী লীগের পক্ষে কাজ করবে। এটি বলার অপেক্ষা রাখে না।

রোববার (২৭ ফেব্রুয়ারি) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে চরমোনাইতে অনুষ্ঠিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, আমরা বারবার রাষ্ট্রপতির সংলাপে গিয়ে কিছু সময় নষ্ট করেছি। কিন্তু তাতে জনগণের কোনো কল্যাণ হয়নি। স্বাধীনতার পঞ্চাশ বছরেও ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়নি, দুর্নীতি বন্ধ হয়নি।

তিনি বলেন, বর্তমান সরকার স্কুল কলেজ থেকে ইসলামী শিক্ষা তুলে দেওয়ার চক্রান্ত শুরু করেছে। দুঃখজনকভাবে বলতে হচ্ছে- মুসলিমপ্রধান দেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের নামে হারাম মদকে হালাল করার আয়োজন চূড়ান্ত করছে।

রেজাউল করীম বলেন, ক্ষমতার রাজনীতির সিঁড়ি হিসেবে স্বার্থান্বেষীরা ছাত্র জনতাকে এক সময় অস্ত্রের মাধ্যমে তাদের স্বীয় আদর্শ বিনষ্ট করে দিত, আর এখন আইনি বৈধতার মাধ্যমে মাদক হাতে তুলে দিয়ে আওয়ামী সরকার তাদের জীবন ধ্বংস করে দেওয়ার পায়তারা করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here