নাগরপুরে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদের দাফন সম্পন্ন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরের সদর ইউনিয়নের দুয়াজানি এলাকার বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ (৭৭) আজ রবিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বার্ধক্য জনিত কারণে নিজ বাস ভবনে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দুপুরে নিজ এলাকার দুয়াজানি ঈদগাহ ময়দান প্রাঙ্গনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন নাগরপুর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজায়েত হোসেন। মরহুমের কফিনে ফুল দিয়ে সম্মান প্রদর্শন করেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান মিলন ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ ইকবাল হুসাইন।

মরহুমের শেষ বিদায়ে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার ছানা, বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেস আলী, সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলী সহ বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধারা ও তাদের সন্তানগণ।

এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নাগরপুর থানা ও জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। মরহুম এই বীর মুক্তিযোদ্ধা তার সংসারে দুই ছেলে সন্তান ও স্ত্রী সহ অসংখ্য শুভাকাক্সক্ষী রেখে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *