তাপমাত্রা আরও বাড়বে

আগামী তিন দিনের মধ্যে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার আবহাওয়া অধিপদপ্তর এক পূর্বাভাসের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার তাপমাত্রা ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে হয়েছে ২০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়াও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়ায় ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা একদিন আগে ছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর জানায়, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের নদী অববাহিকায় বিক্ষিপ্তভাবে পড়তে পারে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা। এসময় সারাদেশে রাতের তাপমাত্রা অপরিবর্তিত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে সামান্য।

এছাড়া আগামী ৭২ ঘণ্টায় দেশের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *