ছোটপর্দার সুপারস্টার মেহজাবীন চৌধুরী। বছর জুড়েই শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করেন তিনি। কয়েক বছরে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে দর্শকের মনেও দাগ কাটছেন এ অভিনেত্রী। তবে এখনও বড় পর্দায় অভিনয় করা হয়নি মেহজাবীনের।
সম্প্রতি মেহজাবীন জানান, ভালো স্ক্রিপ্টি পেলে সিনেমায় অভিনয় করবেন তিনি।
মেহজাবীনের কাছে জানতে চাওয়া হয়, সে যদি কখনো অ্যাকশন ঘরানার কোনো সিনেমা তৈরি করে তাহলে নায়ক হিসেবে কাকে নেবে। জবাবে তিনি বলেন, অ্যাকশন তো অনেকভাবেই হয়। সেটা মুখ দিয়েও হয়, ফাইটিং করেও হয়। আসলে গল্প ছাড়া বলা মুশকিল। আর এ সময় ফাইটিংয়ের ব্যাপারে বলেন, সুযোগ পেলে আমি নিজেই মা র পি ট করব।
অভিনেত্রী রোমান্টিক দৃশ্যে নায়ক পছন্দের বিষয়ে বলেন, সব নায়কই ভালো রোমাঞ্চ করতে পারে। আসলে ডায়লগ-স্ক্রিপ্ট ছাড়া বলা অনেক বেশি কঠিন। চরিত্র যাকে ডিমান্ড করে তাকেই নিতে হবে।
তিনি তার পছন্দের সিনেমার বিষয়ে বলেন, এই মুহূর্তে আমার অভিনীত ‘রেডরাম’ সিনেমাটি খুব ভালো লাগছে। এটা খুব ভালো। হয়তো বা দর্শকদের যদি অনেক বেশি সাড়া পাওয়া যায় তাহলে এটাই হয়তো আমার প্রিয় সিনেমা হয়ে থাকতে পারে।
প্রসঙ্গত, চলতি ফেব্রুয়ারি মাসেই অভিনয় জীবনের ১২ বছর হয়েছে তার। এই সময়ে প্রাপ্তির খাতাই ভারী। আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি।
