Home বিনোদন ফিল্ম ক্লাবের নির্বাচনে কিবরিয়া লিপুর জয়জয়কার

ফিল্ম ক্লাবের নির্বাচনে কিবরিয়া লিপুর জয়জয়কার

0
339

চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড-এর নির্বাচনে সভাপতি পদে কামাল মো. কিবরিয়া লিপু ২৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সভাপতি প্রার্থী আতিকুর রহমান লিটন পেয়েছেন ১৮৮ ভোট।

লিপুর প্যানেলের একজন বাদে সবাই জয় লাভ করেছেন।

কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন মো. সাফি উদ্দিন সাফি (২৭৫), এম এ কামাল (২৬৬), আজিজ আহমেদ পাপ্পু (২৭৫), জসিম আহমেদ (২৪০), আনোয়ার হোসেন আনু (২২৪), মো. আব্দুল্লাহ জেয়াদ (২১৮), হানিফ আকন দুলাল (২১০), জাহান এম এ রহমান (৩২৬), চিত্রনায়িকা রত্না কবির (২৯৮), শাহ মো. আলমগীর বাচ্চু (২২৭)।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টা ১০ মিনিটে এফডিসিতে ফিল্ম ক্লাবের নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে।

বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচনে মোট ভোটার ৬১৯ জন। নির্বাচনে ভোট দেন ৪৫৭ জন। ভোটগ্রহণের আগের দিন সকালে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়।

ফিল্ম ক্লাবের সদস্যরা ভোটের মাধ্যমে এক বছরের জন্য নেতা নির্বাচন করেন। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি সংগঠনটির নির্বাচন হওয়ার কথা থাকলেও তা আদালতের আদেশে স্থগিত ছিল। এই জটিলতা কাটাতে গঠিত হয় আহ্বায়ক কমিটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here