রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: দেশব্যাপী একদিনে এক কোটি মানুষকে করোনা টিকা প্রদানের কার্যক্রমের আওতায় মীরসরাইয়ের ৩২টি কেন্দ্রে ২১ হাজার ২শ ৮২ জনকে টিকা প্রদান করা হয়েছে।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে উপজেলাব্যাপী ৩২টি কেন্দ্রে ১২ থেকে ১৮ বছর বয়সীদের মাঝে ফাইজার টিকা প্রদানের কার্যক্রম পরিচালনা করা হয়। মীরসরাই উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এর কার্যালয়ে টিকাদান কর্মসূচীসহ বিভিন্ন টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ মুহাম্মদ মিনহাজ উদ্দিন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ মুহাম্মদ মিনহাজ উদ্দিন জানান, একদিনে এক কোটি করোনা টিকা প্রদান কর্মসূচীর আওতায় জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র কিংবা কোন নিবন্ধন ছাড়াই শুধুমাত্র মোবাইল নাম্বারের মাধ্যমে মীরসরাইয়ে প্রথম ডোজ টিকা ২১ হাজার ২শ ৮২ জনকে প্রদান করা হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি মানুষকে টিকা প্রদান করা হয়েছে বলেও জানান তিনি।
