আমার তালিকা থেকে সিইসি নিয়োগ হওয়ায় আমি খুশি: জাফরুল্লাহ

রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটির কাছে নির্বাচন কমিশন গঠনের জন্য গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী তার পছন্দের যে আটজনের নাম প্রস্তাব করেছিলেন- সেই তালিকায় ৮ নম্বরে থাকা সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়ালকে নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে বেছে নিয়েছেন।

যদিও জাফরুল্লাহ সিইসি হিসেবে সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনকে চেয়েছিলেন। আর হাবিবুল আউয়ালকে কমিশনার করা যেতে পারে বলে প্রস্তাব করেছিলেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু বিষয়টি গণমাধ্যমকে নিশিত করেছেন।

নির্বাচন কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারির পর সন্ধ্যায় গণমাধ্যমে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমার দেওয়া তালিকা থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নিয়োগ দেওয়া হয়েছে। এ জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ। নতুন সিইসি কাজী হাবিবুল আউয়াল খারাপ করবেন না।

নতুন এই সিইসিকে সব বিরোধীদলকে মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন ডা. জাফরুল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *