মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কেএনবি বাজার এলাকার এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করে দিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।
জানা যায়, ওই এলাকার বাদল মিয়ার মেয়ের বিয়ের দিন ঠিক হয় গতকাল শুক্রবার। মেয়েটির বয়স ১৫ বছর ও স্থানীয় একটি বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী।
গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ ঘটনাস্থলে পুলিশ পাঠান। পুলিশ মনি আক্তারের বাল্য বিবাহ বন্ধ করে পরিবারের কাছ থেকে মুচলেকা নেয়।
এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, খবর পেয়ে বাল্য বিবাহ বন্ধ করে দেওয়া হয়েছে।
