Home আলোচিত আমি খুবই আনন্দিত: নাসির

আমি খুবই আনন্দিত: নাসির

0
260

তামিমা সুলতানা ও এক সময়ের জাতীয় দলের ফিনিশার নাসির হোসেনের বিয়ের বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। ফলে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে তাদের। যা এখনো চলছে। তবে এরই মধ্যে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ফেসবুকে সুখবর দিয়েছেন নাসির হোসেন। বেবি বাম্পের ছবি দিয়ে তিনি জানিয়েছেন, তারা সন্তানের মা-বাবা হতে যাচ্ছেন।

নাসির তার ভেরিফায়েড ফেসবুকে পেজে তাদের যুগলবন্দি ছবি দিয়ে লিখেছেন, ‘এই ক্ষুদ্র ব্যক্তির সঙ্গে সাক্ষাত করতে পেরে খুবই আনন্দিত আমি। যিনি অর্ধেক আমার, অর্ধেক আমার ভালোবাসার। শুকর আলহামদুলিল্লাহ (সব কিছুর জন্য)।’

যদিও তার বাবা হওয়ার খবর আগেই জানা গিয়েছিল। গেল বছরের ডিসেম্বরে নাসির তার আইনজীবীর মাধ্যমে আদালতকে জানিয়েছিলেন, তার স্ত্রী ৬ মাসের অন্তঃসত্ত্বা। তবে শুক্রবার আনুষ্ঠানিকভাবে তিনি তার স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার ছবি প্রকাশ করলেন।

২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্টে তামিমা সুলতানা তাম্মিকে বিয়ে করেন ক্রিকেটার নাসির হোসেন। পরে তামিমার বিরুদ্ধে মামলা করেন তার আগের স্বামী রাকিব হাসান। মামলায় তিনি অভিযোগ করেন-তাকে ডিভোর্স না দিয়েই তামিমা ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেছেন।এ মামলায় আত্মসমর্পণের পর জামিন পান নাসির-তামিমা। ওই সময় নাসিরের আইনজীবী আদালতে বলেছিলেন- তামিমা ছয় মাসের অন্তঃসত্ত্বা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here