Home জলবায়ু ও পরিবেশ সারাদেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ঝরতে পারে

সারাদেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ঝরতে পারে

0
161

সারাদেশেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের আভাস রয়েছে। কোথাও কোথাও হতে পারে শিলা বৃষ্টি। আর এর মাঝেই ক্রমান্বয়ে বাড়বে তাপমাত্রা।

আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বিস্তৃত রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগর পর্যন্ত।

বৃহস্পতিবার রাতে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

এছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা (১-৩) ডিগ্রি সে. হ্রাস পেতে পারে।

ঢাকায় পূর্ব/দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৮-১২ কি.মি.।

শনিবার নাগাদ আবহাওয়ার সামান্য পরিবর্তন হবে। আর বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ায় রাত এবং দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here