শোবিজ ছেড়ে ইসলামের পথে মাহজাবিন সিদ্দিকী, করলেন তওবা

বর্তমানে ভারতে চলছে হিজাব নিয়ে উত্তেজনা। হিজাব নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই ইসলামী জীবনযাপনের ঘোষণা দিয়েছেন মাহজাবিন সিদ্দিকী নামের এক শোবিজ তারকা। এইকসাথে এখন থেকে নিয়মিত হিজাবও পরবেন তিনি। মঙ্গলবার একাধিক গণমাধ্যম এ খবর নিশ্চিত করেছে।

জানা যায়, মাহজাবিন সিদ্দিকী ভারতীয় রিয়েলিটি শো ‘বিগ বস, সিজন-১১-এর প্রতিযোগী ছিলেন।

তিনি বলেন, আমি সবসময় হিজাব পরব এবং আল্লাহ তায়লার ইবাদত করব। ইসলামের দিকে ফিরে আসার বিষয়ে বর্ণনা করতে দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন মেহজাবি।

মেহজাবি বলেন, গত দুই বছর ধরে অস্থিরতায় ভুগছি। শান্তির জন্য কিছু একটা করতে চাইছিলাম। কিন্তু ভালো থাকার জন্য কী করব বুঝতে পারছিলাম না। তিনি বলেন, কোনো মানুষ অপরাধ করলে পাপবোধটা অল্প সময়েই শেষ হয়ে যায়। কিন্তু খারাপ আমল কেয়ামত পর্যন্ত থেকে যায়।

এই শোবিজ তারকা বলেন, আমি বুঝতে পেরেছি আমি আমার আসল জীবন ভুলে দুনিয়ার দেখানো জীবনধারণ করছি। আল্লাহর নাফরমানি করে কোনো মানুষ কখনও শান্তি পায় না।

তিনি বলেন, আপনি যতই চেষ্টা করুন মানুষকে খুশি করার, তাকে সময় দেবার, মানুষ কখনই আপনার কদর করবে না। এর চেয়ে ভালো আপনি আপনার সময় আল্লাহকে খুশি করায় ব্যয় করুন। এতে আমার এবং আপনার আখেরাত সুন্দর হবে।

তওবা করে তিনি যে শান্তি পেয়েছেন, তা লিখেই নিজের পোস্ট সমাপ্ত করেছেন। মেহজাবি লিখেন, আল্লাহর কাছে তওবা করে যে শান্তি পেয়েছি আমি তা মুখে বলে প্রকাশ করতে পারব না। যে শান্তি আমি খুঁজছিলাম তা আমি নামাজ মানে আল্লাহর ইবাদতে পেয়েছি। এখন থেকে আমি এই নিয়ত করেছি যে, আমি সবসময় হিজাব পরব ইনশাআল্লাহ। আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দিন এবং আমাকে নেক রাস্তায় চলার তওফিক দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *