Home আলোচিত শো-রুম উদ্বোধন করতে চট্রগ্রামে ছুটে গেলেন হিরো আলম

শো-রুম উদ্বোধন করতে চট্রগ্রামে ছুটে গেলেন হিরো আলম

0
136

চট্রগ্রামের ফটিকছড়িতে ওয়ালটনের এক্সক্লুসিভ ডিলার পয়েন্ট উদ্বোধন করেছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচিত তারকা আশরাফুল আলম ওরফে হিরো আলম।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ফটিকছড়ির হেয়াকো বাজারে ইসলামীয়া টাওয়ারের ২য় তলায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে সুরাইয়া এন্টার প্রাইজের শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি।

এ সময় ওয়ালটনের টিএসএম তানবীর রেজা লিমন, প্রতিষ্ঠানের মালিক স্থানীয় সাংবাদিক কামাল উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তবে হিরো আলমের আগমন উপলক্ষে এলাকায় অতিরিক্ত জনসাধারণের ভিড় থাকায় শো-রুমটি উদ্বোধন করে খুব দ্রুতই স্থান ত্যাগ করেন তিনি।

প্রতিষ্ঠানের মালিক কামাল উদ্দিন বলেন, প্রচারেই হলো ব্যবসার প্রসার। উদ্বোধনী অনুষ্ঠানকে ব্যাপক প্রচারের উদ্দেশ্যে এবং জনসাধারণের মনোযোগ আকর্ষণের জন্যই হিরো আলমকে দিয়ে শো রুমটি উদ্বোধন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here