Home বিনোদন কলকাতার সৌরভের বুকে মিথিলা, মাইন্ড করছেন না সৃজিত

কলকাতার সৌরভের বুকে মিথিলা, মাইন্ড করছেন না সৃজিত

0
166

রাফিয়াত রশিদ মিথিলা বিয়ের সূত্রে এখন কলকাতার মানুষ। সেখানে কাজও করছেন নিয়মিত। ইতোমধ্যে কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। এখন ব্যস্ত আছেন একটি ওয়েব সিরিজের শুটিংয়ে। যেটার নাম ‘মন্টু পাইলট’।

২০১৯ সালের জনপ্রিয় সিরিজ ‘মন্টু পাইলট’। এর দ্বিতীয় সিজনেই যুক্ত হয়েছেন মিথিলা। বিপরীতে মন্টু পাইলটের ভূমিকায় আছেন সৌরভ দাস। গত ১২ জানুয়ারি থেকে চলছে সিরিজটির শুটিং।

একসঙ্গে কাজ করতে গিয়ে সৌরভ ও মিথিলার মধ্যে দারুণ সখ্য হয়ে গেছে। তারা একে-অপরকে এখন দোস্ত বলেও সম্বোধন করছেন। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন সৌরভ।

যেখানে দেখা যায়, সৌরভের বুকে মাথায় রেখে হাসিমুখে তাকিয়ে আছেন মিথিলা। তাকে আপন ভালোবাসায় বাহুতে যেন আগলে রেখেছেন অভিনেতা। ছবিটির ক্যাপশনেই সৌরভ লিখেছেন, ‘দোস্ত’।

সৌরভ-মিথিলার এমন ঘনিষ্ঠতা দেখে সৃজিত মুখার্জি কী ভাবছেন? নিশ্চয়ই বলছেন, ‘বাবু বেশি এগিয়ো না!’ তবে হাসতে হাসতে সৌরভ বলেন, ‘সৃজিতদা জানেন, অভিনয়ের প্রয়োজনেই সবকিছু। বাস্তবে কিছুই না! তাই অভিনয় বা পরিচালনার বাইরে কোনও কিছুই তাকে স্পর্শ করে না।’

এর আগে, গত ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একটি ভিডিও পোস্ট করেন সৌরভ। শহীদদের স্মরণ করতে শুটিং শেষে ছোট্ট একটি আয়োজন করে ইউনিট। সেখানে হঠাৎ বেজে ওঠে একুশের গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’। নিজ দেশের গানটি শুনেই অঝোরে কাঁদতে থাকেন তিনি। এসময় তাকে বুকে টেনে নেন সহকর্মী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here