নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে গান গেয়ে প্রতিবাদ হিরো আলমের!

বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। এমন অবস্থায় চরম বিপাকে স্বল্প আয়ের মানুষরা।

তাই টিসিবির পণ্যই এখন অনেকটাই দরিদ্রদের ভরসা। গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন পয়েন্টে টিসিবির পণ্য কিনতে ক্রেতাদের দীর্ঘ লাইন দেখা গেছে।

আলোচিত বিষয়টি নিয়ে ‘নিত্যপণ্যের দাম বাড়ছে’ শিরোনামের একটি গান প্রকাশ করলেন হিরো আলম। গানটি হিরো আলমের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও পেজে প্রকাশ করা হয়েছে।

মূলত নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবার স্বরূপ গানটি করেছেন হিরো আলম। আকাশ নিবিরের লেখা গানটির মিউজিক করেছেন মমো রহমান।

এ প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘আলু-পিঁয়াজ-তেলের দামসহ সব কিছুর দাম এখন অনেক বেশি। দেশে একজনের বেতন যদি ৫০ হাজারও হয় তাতে করে বাসাভাড়া আর বাচ্চাদের পড়াশুনা করতেই সব টাকা শেষ। অন্যদিকে একজন ব্যাচেলর যদি ঢাকায় থাকে তার মাসে থাকার খরচ হয় ১০ হাজার টাকার মতো। সেখানে নিত্যপণ্যের দাম যদি এভাবে বাড়তে থাকে তাহলে দরিদ্র মানুষের কি হবে?

মানুষের শান্তির জন্য নিত্যপণ্যের দাম অবশ্যই কমাতে হবে বলে জানান এই প্রতিবাদী ভাইরাল হিরো আলম।’

তিনি আরও জানান, ‘প্রতিবাদ হিসেবে সবাইকে গানটি শেয়ার করার অনুরোধ করেন এবং হিরো আলম সব সময় অন্যায়ের প্রতিবাদ করে আসছে এবং সব সময় সত্যের পক্ষে প্রতিবাদ করবেন।’

উল্লেখ্য, বর্তমানে তিনি শারীরিকভাবে অসুস্থতার মধ্যেও হিরো আলম ৩টি সিনেমাসহ একাধিক গানের কাজে গাজীপুরে শুটিং করছেন বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *