নায়িকা হিসেবে অভিষেক হতে যাচ্ছে সুবাহ শাহ হুমায়রার। রোববার (২০ ফেব্রুয়ারি) সেন্সর ছাড়পত্র পেয়ে এখন মুক্তির জন্য প্রস্তুত শিপন মিত্র ও সুবাহ শাহ হুমায়রার এ ছবি।
‘বসন্ত বিকেল’ হুমায়রাদের ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। কিন্তু ফেসবুক আজ এই নায়িকাকে মৃত দেখাচ্ছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকেল থেকে সুবাহর অ্যাকাউন্টটিতে ‘রিমেম্বারিং’ লেখা দেখা গেছে।
সাধারণত কেউ মারা গেলে ফেসবুক কর্তৃপক্ষ ‘রিমেম্বারিং’ লেখাটি দেখায়।
এ বিষয়ে সুবাহ শাহ হুমায়রা বলেন, ‘সাইবার ইউনিটে আমি অভিযোগ দিয়েছি। বিষয়টি নিয়ে তারা কাজ করছেন। ছবি মুক্তির উত্তেজনায় ফেসবুকের এ ঘটনা তাকে খুব বেশি বিচলিত করেনি।
২০১৯ সালের ১০ ডিসেম্বর ঢাকায় ‘বসন্ত বিকেল’ সিনেমাটির শুটিং শুরু হয়। সিনেমাটির গল্প, সংলাপ ও চিত্রনাট্যও রফিক সিকদারের। শামসুজ্জামান রিমনের সঙ্গে পরিচালক নিজেও সহযোগী প্রযোজক হিসেবে সিনেমাটির সঙ্গে ছিলেন।
সিনেমাটিতে সুবাহ ছাড়া আরো অভিনয় করেছেন শিপন মিত্র, তানভীর তনু, ওমর সানি ও শাহনূর।
