নিপুণের অভিযোগ নিয়ে মুখ খুললেন জয় চৌধুরী

গত ১৫ দিন ধরে আমি সিনেমার কাজ নিয়েই ব্যস্ত আছি। কাউকে নিয়ে এসব কুরুচিপূর্ণ কাজের সময় আমার নেই। এক পশলা বৃষ্টি, প্রেম প্রীতির বন্ধন নামে দুটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলাম। এখনও এফডিসিতে সিনেমার ডাবিং করছি।

চিত্রনায়িকা নিপুনের অভিযোগ নিয়ে রোববার (২০ ফেব্রুয়ারি) রাতে এভাবেই বলছিলেন চিত্রনায়ক জয় চৌধুরী।

সংবাদমাধ্যমকে তিনি আরও বলেন, আমাকে এখানে টেনে আনা হচ্ছে কেন বুঝতে পারছি না। আমি কেমন মানুষ তা সবাই জানেন। সুতরাং এমন অভিযোগ করার কোনো কারণ দেখি না।

এর আগে এদিন সন্ধ্যায় চিত্রনায়িকা নিপুন অভিযোগ করেন, বিভিন্ন পোস্ট করে তার নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এগুলো জায়েদ খান করাচ্ছেন জয় চৌধুরীকে দিয়ে। টাকার বিনিময়ে কয়টা ইউটিউব চ্যানেল ও ফেসবুক গ্রুপ থেকে এগুলো করা হচ্ছে।

নায়ক জয়কে উদ্দেশ্য করে নিপুন বলেছিলেন, জয় তুমি সবেমাত্র সিনেমায় এসেছো। সুন্দর ভবিষ্যৎ তোমার সামনে। এগুলো করো না ভাই। এগুলো আশা করি না তোমার কাছে।

কোনো আইনি পদক্ষেপ নেবেন কি না এ বিষয়ে জানতে চাইলে নিপুণ বলেন, ‘সব পদক্ষেপই নেবো। কিন্তু আমার কথা হলো নোংরামির একটা শেষ থাকা উচিত।

তিনি (জায়েদ খান) বলেন যে আমি আইন মানছি না। তিনি কি আইন মানছেন? কাল একটা গ্রুপ থেকে ছড়ানো হলো নিপুণ আক্তার ওরফে নাসরিন গ্রেফতার হয়ে কারাগারে আছে। আপনি কি মনে করেন আমি কিছু বুঝি না। এগুলো কেন করছেন। সাবধান করে দিচ্ছি কইরেন না। মাননীয় আদালত কি রায় দেন তার দিকে তাকিয়ে আছি। আপনিও শ্রদ্ধাশীল থাকুন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *