রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: নজর২৪ এ সংবাদ প্রকাশের পর অবশেষে নতুন ঘর পেতে যাচ্ছেন দরিদ্র ভ্যানচালকের স্ত্রী নুরজাহান বেগম। রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুরে হাউজ অব নার্গিস মান্নান চ্যারিটেবল ট্রাষ্টের মুখপাত্র ব্যাবসায়ী শাহবাজ খান সানি নুরজাহান বেগমকে নতুন ঘর ও টয়লেট নির্মাণ করে দেওয়ার ঘোষণা দেন।
জানা যায়, নতুন ঘর তৈরি করার জন্য বেসরকারী এনজিও সংস্থা থেকে ৪৫ হাজার টাকা ঋণ নিয়ে বোনের বাড়ি যাওয়ার সময় সড়কে টাকা হারিয়ে আর্তনাদ করতে থাকেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের নারায়নদহ গ্রামের নুরজাহান বেগম। তার আর্তনাদে এলাকার পরিবেশ ভারি হয়ে ওঠে, বিষয়টির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন এক ব্যাক্তি।
বিষয়টি নজর২৪ এর স্থানীয় প্রতিনিধির নজরে আসলে তিনি খোঁজ নিয়ে সরেজমিনে নুরজান বেগমের বাড়িতে গিয়ে তার বাস্তব অবসহায়ত্ব দেখেন। একটি ভাঙা কুড়ে ঘরে ৬টি মেয়ে কে নিয়ে স্বামীসহ নুরজাহান বেগমের বসবাস। প্রতিবেশীরাও তাদের বিষয়ে কষ্টদায়ক দারিদ্রতার বেশকিছু তথ্য প্রদান করেন।
গত ১৮ ফেব্রুয়ারি বিষয়টি নিয়ে সময়ের নজর২৪ এ “নতুন ঘরের স্বপ্ন পুরণ হলো না, টাকা হারিয়ে পাগলপ্রায় দরিদ্র নুরজাহান বেগম” শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ পায়। প্রতিবেদন প্রকাশের পর সংবাদটি চোখে পড়ে শাহজাদপুরের দ্বারিয়াপুর বাজারের একতা গিফট কর্ণারের কর্ণধার শাহবাজ খান সানির। তিনি এই প্রতিবেদকের সাথে যোগাযোগ করে তার বোনের প্রতিষ্ঠিত নার্গিস মান্নান চ্যারিট্যাবল ট্রাষ্টের পক্ষ থেকে নুরজাহান বেগমকে একটি নতুন ঘর তৈরি করে দেওয়ার কথা জানান।
তিনি রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নরিনা ইউনিয়নের নারায়নদহ গ্রামে নুরজাহান বেগমের বাড়িতে গিয়ে তাদের পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করে একটি নতুন ঘর ও টয়লেট তৈরি করে দেওয়ার আশ্বাস দেন। তার আশ্বাসে নুরজাহান বেগম, তার স্বামী ও ৬ কন্যা আনন্দে উচ্ছাসিত ও আত্মহারা হয়ে ওঠেন।
এরই মধে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েকজন মানবিক মানুষ নুরজাহান বেগমের নতুন ঘরের জন্য বিকাশের মাধ্যমে কিছু টাকা পাঠান।
শাহবাজ খান সানি জানান, আমার আপা নার্গিস মান্নান ইতিমধ্যেই বেশ কিছু সামাজিক কাজে অর্থায়নের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠির মাঝে সহায়তা প্রদান করেছেন। এখন পর্যন্ত তার অর্থায়নে ৮টি দরিদ্র পরিবারকে ঘর তৈরি করে দেওয়া হয়েছে। আগামী ২/১ দিনের মধ্যে নুরজাহান বেগমের নতুন ঘর তৈরি শুরু হবে।
তিনি নজর২৪ কে ধন্যবাদ জানিয়ে বলেন, নজর২৪ ও তাদের স্থানীয় প্রতিনিধির মানবিক প্রচারণার মাধ্যমে আমি এই অসহায় পরিবারের খবর জানতে পেরেছি। তারা এরকম মানবিক কাজ অব্যাহত রাখবে এটাই আমার প্রত্যাশা।
নুরজাহান বেগম বলেন, ভাঙা কুড়ে ঘরে ৬ মেয়েকে নিয়ে বসবাস করি। ঘরের খুটি নষ্ট হয়ে যাওয়ায় বাশ দিয়ে বাইরে থেকে পেলা দেওয়া হয়েছে, বেড়া গুলো সম্পুর্ণ নষ্ট হয়ে যাওয়ায় বাইরে থেকে ঘরের ভেতরে দেখা যায় তাই চট দিয়ে চতুর্দিক ঢেকে রেখেছি। আমাদের ঘরের চেয়ে গুরুর গোয়ালও ভালো, আমাদের সামর্থ্য ছিলনা যে নতুন ঘর দেবো।
মেয়েদের নিয়ে একটি নতুন ঘরে থাকবো দীর্ঘদিনের এমন লাতিত স্বপ্ন পুরণের আশায় এনজিও থেকে ৪৫ হাজার টাকা ঋণ নিয়েছিলাম। কিন্তু টাকা নিয়ে যাওয়ার সময় পথেই টাকা গুলো হারিয়ে আমি সহ পুরো পরিবার দিশেহারা হয়ে গেছিলাম। কারণ আমাদের মতো গরিব মানুষের পক্ষে পুনরায় এতো টাকা গোছানো বা একত্রিত করা সম্ভব না।
তিনি আরও বলেন, সানি ভাই ও তার নার্গিস আপা সহ আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সহযোগীতা করার জন্য। নতুন ঘর পেলে মেয়েদের নিয়ে একটু ভালো থাকতে পারবো এবং আশা করছি বড় দুই মেয়েকে এখন ভালো বিয়ে দিতে পারবো।
এই বিষয়ে নরিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু শামীম বলেন, শাহবাজ খান সানিকে ধন্যবাদ এরকম একটি দরিদ্র পরিবারের সহায়তায় এগিয়ে আসার জন্য সেই সাথে নজর২৪ এর সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।
