বিয়ের পরের দিনই শিবানির অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন

কয়েক বছর লিভ-ইন করার পর গতকাল বিয়ে করেছেন ফারহান আখতার ও শিবানি ডাণ্ডেকর। ধর্মীয় কোনো রীতি মেনে বিয়ে না করে শপথবাক্য পাঠ করে নতুন জীবন শুরু করেছেন তারা। এরই মাঝে গুঞ্জন চাউর হয়েছে, অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন শিবানি। আর এ জন্য তাড়াহুড়ো করে বিয়ে করলেন এই দম্পতি।

ফারহান-শিবানির বিয়ের কিছু স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আর এ ছবিকে কেন্দ্র করে অন্তঃসত্ত্বা হওয়ার খবর বলিপাড়ায় উড়ছে। প্রকাশিত ছবিতে দেখা যায়—বিয়েতে লাল রঙের ফিশটেল গাউন পরেছিলেন শিবানি। ফারহান পরেছিলেন কালো রঙের স্যুট। এ ছবিতে শিবানির বেবি বাম্প কিছুটা আঁচ করা যাচ্ছে।

এর আগে বলিপাড়ায় খবর রটেছিল, এপ্রিল মাসে বিয়ে করবেন দুই তারকা। কিন্তু হঠাৎ সে তারিখ এগিয়ে নিয়ে আসা হয় ফেব্রুয়ারি মাসে। প্রশ্ন জাগছে, তবে কি শিবানী মা হবেন বলেই বিয়ের তারিখ এগিয়ে নেওয়া হল?

বিষয়টি নেটিজেনদেরও দৃষ্টি এড়ায়নি। একজন লিখেছেন ‘আমি জানি না, বিয়ের জন্য অভিনন্দন জানাব নাকি গর্ভাবস্থার জন্য।’ আরেকজন বলেন, ‘উনি কি গর্ভবতী?’ যদিও এ বিষয়ে এখনো মুখ খুলেননি ফারহান কিংবা শিবানি।

২০০০ সালে অধুনা ভবানীর সঙ্গে ফারহানের বিয়ে হয়। ২০১৭ সালে তাঁদের আইনি বিবাহ বিচ্ছেদ হয়। প্রাক্তন স্ত্রীর সঙ্গে দুই কন্যাসন্তান রয়েছে তাঁর। শাকিয়া আখতার এবং আকিরা আখতার। আকিরা সদ্যই ১৫ বছরে পা দিয়েছেন। তবে কি তৃতীয় সন্তানের বাবা হবেন বলিউডের তারকা ফারহান?

শনিবার দুপুরে কম সংখ্যক অতিথি নিয়ে বিয়ে হল শিবানী-ফারহানের। নিকাহ বা মহারাষ্ট্রীয় রীতিতে নয়, কাছের মানুষদের সামনে একে অপরের কাছে শপথ জ্ঞাপন করে বিয়ে করলেন নবদম্পতি।

তারকা-অতিথিদের মধ্যে শিবানীর বোন অনুষা ডান্ডেকর, বন্ধু রিয়া চক্রবর্তী, অমৃতা অরোরা ছাড়াও উপস্থিত ছিলেন আরও অনেকে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য বলি তারকা হৃতিক রোশন, তাঁর বাবা রাকেশ রোশন, মা পিঙ্কি রোশন, রীতেশ সিদওয়ানি, ফারহানের বোন জোয়া আখতার, সস্ত্রীক আশুতোষ গোয়ারিকর, প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *