Home দেশের খবর ঢাকা মির্জাপুরে প্রতিবন্ধী ভিক্ষুকের বসতবাড়ি পুড়ে ছাই

মির্জাপুরে প্রতিবন্ধী ভিক্ষুকের বসতবাড়ি পুড়ে ছাই

0
251

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে এক প্রতিবন্ধী ভিক্ষুকের বসতবাড়ি পুড়ে ছাঁই হয়ে গেছে। গতকাল শুক্রবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বসতবাড়িতে আগুনে পুড়ে সবকিছু ছাই হয়ে যায়।

প্রতিবন্ধী ভিক্ষুক উপজেলার আনাইতারা ইউনিয়নের শুকতা গ্রামের মৃত আবেদ আলীর ছেলে আজাহার আলী বলে জানা গেছে।

আলহাজ্ব শফিউদ্দিন মিয়া এন্ড একাব্বর হোসেন টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ ওই এলাকার বাসিন্দা মাসুদুর রহমান বলেন, আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি প্রতিবন্ধী আজাহার আলীর ঘর পুড়েছে। ঘরের ভিতরে থাকা ধান, চাল, খাট, কাপড়সহ ইত্যাদি সবকিছুই পুড়ে ছাই।

গোয়াল ঘরে থাকা একটি গরু পুড়েছে। প্রতিবন্ধী আজাহার সারাদিন ভিক্ষা করে যা আয় করতো তা দিয়েই কোন রকম সংসার চালাতো। তার পরিবারে স্ত্রীসহ ৫ সন্তান রয়েছে। এখন তাদের থাকার কোন জায়গা নেই।

প্রতিবন্ধী ভিক্ষুক আজাহার আলী এই প্রতিবেদককে কান্না জড়িত কন্ঠে বলেন, আমার একটা ঘর ছিলো তা আগুনে পুড়ে ছাঁই হয়েছে।
আমার থাকার মতো কোন জায়গা নেই। সরকারের কাছে আকুল আবেদন আমাকে যেন একটা থাকার মতো ঘর করে দেন। যাতে করে ছেলে-মেয়ে নিয়ে থাকতে পারি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান জানান, আগুনের সংবাদ পেয়ে ইতিমধ্যে ওই ইউনিয়নের চেয়ারম্যানকে ঘটনাস্থল
পরিদর্শন করতে বলা হয়েছে। ওই ব্যক্তিকে সরকারের পক্ষ হতে সহযোগিতা করা হবে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরা যদি তাকে
সহযোগিতা করেন তাহলে তার স্ত্রী, ছেলে-মেয়ে নিয়ে থাকতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here