Home বিনোদন অপু বিশ্বাস-জয়ের ১ মিনিটের রোমান্সে খরচ ৩ লাখ

অপু বিশ্বাস-জয়ের ১ মিনিটের রোমান্সে খরচ ৩ লাখ

0
311

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কপোরেশনের (বিএফডিসি) ঝর্ণা স্পট সিনেমাপ্রেমীদের কাছে নানা কারণে বেশ জনপ্রিয়। অযত্নে এত দিন সেখানে জমেছিল ময়লা-আবর্জনার স্তূপ। গতকাল হঠাৎ পাল্টে গেছে চিত্র।

ঘষেমেজে পরিষ্কার, থরে থরে সাদা-লাল শাপলা ফুলে সাজানো হয়েছে। কৃত্রিম ঘাস লাগানোর পাশাপাশি গাছগুলোতে রং করে সৌন্দর্য বর্ধন করা হয়েছে।

এমন পরিবর্তনের কারণ হিসেবে জানা গেছে, শুক্রবার রাতে সেখানে ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার একটি গানের শুটে অংশ নিয়েছেন অপু বিশ্বাস ও জয় চৌধুরী। বিখ্যাত ‘পাগল মন’ গান নতুন করে রিমেক করা হয়েছে। গানটির মিউজিক করেছেন বেদ আহম্মেদ কিছলু। কণ্ঠ দিয়েছেন ইমরান ও লুইপা। সেট বানিয়েছেন ফরিদ হোসেন।

এমন আয়োজন প্রসঙ্গে সিনেমাটির নায়ক জয় চৌধুরী জানিয়েছেন, ‘আগে ঈশ্বরদীতে কিছু অংশের শুট হয়েছে। শুক্রবার রাতে গানের ৬০ সেকেন্ডের দৃশ্য ধারণ হয়েছে।’

জয় জানান, সেটটি বানাতে সব মিলিয়ে ৩ লাখ টাকা খরচ হয়েছে। আর এমন সুন্দর পরিবেশে শুটিং করে অপু দি ও আমি দু’জনই শান্তি পেয়েছি।

নির্মাতা সূত্রে জানা গেছে, এফডিসির দৃষ্টিনন্দন সেটটি তৈরি করেছেন ফরিদ হোসেন এবং গানের কোরিওগ্রাফিতে রয়েছেন এ কে আজাদ।

প্রসঙ্গত, ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমায় অপু বিশ্বাস ও জয় চৌধুরী ছাড়াও অভিনয় করছেন মিশা সওদাগর, তাহমিনা মৌ, আমান রেজা, এল আর খান সীমান্ত, হায়দার আলী, হারুন কিসিঞ্জার, জাদু আজাদ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here