ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

টাঙ্গাইল প্রতিনিধি- টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৫) এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে উপজেলার ফলদা গ্রামের ঘোণাপাড়া রেলক্রসিংয়ের অদূরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, যুবকটি রেললাইন দিয়ে হাটছিল। পথিমধ্যে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন থেকে ছেড়ে আসা জামালপুরগামী একটি লোকাল ট্রেনে কাটা পড়ে দুই ভাগ হয়ে মারা যায়।

এ বিষয়টি ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল ওহাব জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এছাড়া রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *