Home দেশের খবর চট্টগ্রাম কুড়িয়ে পাওয়া শিশুর পরিচয় খুঁজছে মীরসরাই থানা পুলিশ

কুড়িয়ে পাওয়া শিশুর পরিচয় খুঁজছে মীরসরাই থানা পুলিশ

0
214

রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মীরসরাইয়ের বড়তাকিয়ায় কুড়িয়ে পাওয়া ৮ মাস বয়সী এক ছেলে শিশুর পরিচয় খুঁজছে মীরসরাই থানা পুলিশ। শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তরের জন্য প্রকৃত অভিভাবককে খুঁজে পেতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি শিশুর ছবি পোস্ট করেন মীরসরাই থানা পুলিশ।

জানা যায়, গত বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টার সময় অজ্ঞাত মানসিক ভারসাম্যহীন এক নারী শিশুটিকে শাহ জাহেদ জামে মসজিদের সামনে বাসস্ট্যান্ডে বড়তাকিয়া জাহেদিয়া মাজারের সামনে রেখে চলে যায়। ছেলে শিশুটার বয়স আনুমানিক ৮ মাস।

শিশুটার কান্না শুনে উৎসুক জনতার ভিড় জমে যায়। এ সময় মসজিদের মুয়াজ্জিন জাহেদুল ইসলামকে শিশুটিকে দেখভালের দায়িত্ব দেন
এলাকাবাসী। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান মাহফুজুল হক জুনুকে অবগত করলে, তিনি মীরসরাই থানায় খবর দিলে পুলিশ শিশুটিকে উদ্ধার করে তার অভিভাবকের খোঁজ করেন। কিন্তু উপস্থিত কাউকে না পাওয়ায়, থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

মীরসরাই থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান জানান, উদ্ধারকৃত শিশুটি মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত নারীর কিনা নাকি অন্য কোথাও থেকে নিয়ে এসেছে তা খতিয়ে দেখছি। পরিচয় না পাওয়া গেলে সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে আদালতকে অবগত করবো। যদি শিশুটি পরিচয় পাওয়া যায় তাহলে মীরসরাই থানায় ০১৩২০১০৭৫৪৮ নাম্বারে যোগাযোগ করার জন্যও তিনি অনুরোধ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here