আলভীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন মিহি

চৌধুরী সাহেবের একমাত্র মেয়ে অরুনী অনেক বদ-মেজাজি। একবার যেটা বলে সেটাই ফাইনাল। তাদের পরিবারের সবাই অহংকারী টাইপের। একমাত্র মেয়ের বিয়ে তা নিয়ে ব্যস্ত চৌধুরী সাহেব ও তার পরিবার।

জেলা শহর থেকে চৌধুরী সাহেবের কাছে আসে রাজু খান। শাহরুখ খান, সালমান খান, শাকিব খানের নামের সাথে মিলিয়ে নিজের নামের শেষে লাগিয়েছে খান। আসল নাম আলতাফ হোসেন রাজু। মারাত্মক কৌশলী আর রোমান্টিক রাজু খান।

বাসায় ঢুকতে রাজু অরুনীকে তার হবু স্বামী হিসেবে পরিচয় দেয়। শুরু হয় তাদের মাঝে ঝামেলা। কারণ অরুনীর বিয়ে ঠিক হয়েছে লন্ডনে স্থায়ীভাবে বসবাসরত ফ্যামিলির একমাত্র ছেলে আজিজ এর সাথে। অরুনী রাজু একে অপরকে সহ্য করতেই পারে না। অরুনী বরাবর রাজুকে হেনস্থা করতে গিয়ে তার কাজের প্লানিং দেখে মুগ্ধ হয়। কিন্তু অরুনীর যে বিয়ে ঠিক অন্য জায়গায়। অপর দিকে বদমেজাজি চৌধুরী সাহেব। বাকি গল্প জানতে হলে অপেক্ষা করতে হবে দর্শককে।

সম্প্রতি তরুণ নির্মাতা এমএইচ রাসেল এমন গল্পে নির্মাণ করেছেন ‘চৌধুরী সাহেবের মেয়ের বিয়ে’ শিরোনামে একটি নাটক। রচনা করেছেন রশিদুর রহমান। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাহের আলভী, ফারজানা আহসান মিহি। এছাড়া আরোও রয়েছেন রকি খান, রত্না খান প্রমুখ।

তরুণ নির্মাতা এমএইচ রাসেল নজর২৪ কে বলেন- এটি গতানুগতিক ধারার গল্প হলেও এর মাঝে কিছু টুইস্ট আছে। দর্শক পর্দায় দেখলে তা বুঝতে পারবে। একটা কথাই বলব দর্শক নিরাশ হবে না। বিশেষ করে আলভী আর মিহির অভিনয় ছিল দুর্দান্ত। তাদের ইশারা দিয়ে বুঝানো সম্ভব। এজন্য কাজ তুলতে বেগ পেতে হয়নি।

অভিনেত্রী ফারজানা আহসান মিহি বলেন, গল্পটা আমার অন্যরকম লেগেছে। এমন গল্প সচরাচর হয় না এখন। ভিন্নতা আছে গল্পে, দর্শকদের ভাল লাগবে। নাটকটি খুব শীঘ্রই আসছে সিডি ভিশন এর ব্যানারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *