Home দেশের খবর শাহজাদপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা

শাহজাদপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা

0
153

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের শাহজাদপুরে শহীদ দিবস ও ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান।

প্রস্তুতিমূলক সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন মো. লিয়াকত আলী, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যন মুস্তাক আহমেদ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহজাদপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. সোলায়মান হোসেন, শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন্নাহার লাকি, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রেজাউল করিম, পোরজনা ইউপি চেয়ারম্যন মো. আনোয়ার হোসেন বাবু, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

শহীদ দিবস ও ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ স্বাস্থ্য বিধি অনুসরণ করে যথাযথ মর্যাদায় উদযাপন করার জন্য সবাইকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here