Home বিনোদন বাবা তোমাকে মিস করছি: মান্নার পুত্র সিয়াম

বাবা তোমাকে মিস করছি: মান্নার পুত্র সিয়াম

0
163

ঢাকাই চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় চিত্রনায়ক মান্না। অসংখ্য ভক্তকে শোকের সাগরে ভাসিয়ে ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি না ফেরার দেশে চলে যান এক সময়ের এই ঢালিউড কিং।

মৃত্যুর পরও তার জনপ্রিয়তা এখনো অমলিন। চিত্রনায়ক মান্নার আকস্মিক মৃত্যু তখন কেউই মেনে নিতে পারেননি। তার মৃত্যুর এতদিন পরও সেই ক্ষত আজও শুকায়নি।

অকাল প্রয়াত এই নায়কের মৃত্যুর ১৪ বছর পরও মান্নার জনপ্রিয়তা রয়ে গেছে দর্শক মনে। ঢালিউড ইন্ডাস্ট্রির কথা এলে এখনো চলে আসে সুদর্শন এই নায়কের কথা।

নায়কের মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণ করছেন অনেকেই। তাকে নিয়ে লিখছেন তার সহকর্মী, ভক্ত ও অনুরাগীরা।

স্বভাবতই পরিবারের সদস্যরা মান্নাকে স্মরণ করবেন, তাকে মিস করে বেদনায় ভুগবেন। নায়কের পুত্র সিয়াম ফেসবুকে দিয়েছেন বাবা ও মায়ের একটি ছবি। ক্যাপশনে লিখেছেন, ‘১৪ বছর! আমি তোমাকে মিস করি বাবা’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here