Home দেশের খবর চট্টগ্রাম সেনবাগে খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর

সেনবাগে খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর

0
204

নোয়াখালীর প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগের ডমুরুয়া ইউনিয়নে পৃথক স্থানে পানিতে পড়ে দুই শিশু মারা গেছে। নিহতরা হলো- ডমুরুয়া ইউনিয়নের অশ্বদিয়া এলাকার মো. সুমনের ছেলে ওয়ারিদ (২) ও একই ইউনিয়নের পাইথক এলাকার আবুল বাশারের ছেলে জাহিদুল (১৬ মাস)।

গতকাল বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের পাইথক ও অশ্বদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে অশ্বদিয়া এলাকার সুমনের ছেলে ওয়ারিদ উঠানে খেলার সময় পরিবারের সদস্যদের অগোচরে ঘরের পাশে থাকা পুকুরে পড়ে ডুবে যায়। পরে বাড়ির লোকজন তাকে পুকুর থেকে তুলে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

অপরদিকে একই দিন দুপুরে একই ইউপির পাইথক এলাকার আবুল বাশারের শিশু জাহিদুল (১৭ মাস) খেলতে গিয়ে পরিবারের সদস্যদের অজান্তে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন পাটওয়ারী জানান, পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর খবর শুনেছি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত নিহত শিশুর স্বজনেরা থানায় লিখিত বা মৌখিক ভাবে কোন অভিযোগ করেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here