বাপ্পি লাহিড়ীর বিদায়ে জয়ার আবেগঘন স্ট্যাটাস

ভারতীয় কিংবদন্তি গায়ক বাপ্পি লাহিড়ী। হঠাৎ করেই না ফেরার দেশে চলে গেলেন। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টা ৪৫ মিনিটে মুম্বাইয়ের জুহুরের এক হাসপাতালে। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সাধারণ মানুষ থেকে তারকারা।

তাদের মধ্যে অন্যতম বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরের নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাপ্পী লাহিড়ীর একটি ছবি পোস্ট করে জয়া লেখেন, ‘তার গানে আনন্দ উৎসব, তার গানে জীবনের উদযাপন…তার সুরে অমলিন থেকে যাবে চিরসবুজ হৃদয়ের অভিযান। বিদায় বাপ্পী লাহিড়ী…সংগীতে, সুরে, অমর হয়ে আমাদের মনে থেকে যাবেন আপনি।’

মৃত্যুর আগে এক মাস ধরে হাসপাতালটিতে ভর্তি ছিলেন এ শিল্পী। হাসপাতালে তার বেশকিছু রোগের চিকিৎসা চলছিল বলে জানিয়েছে বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া (পিটিআই)।

ক্রিটিকেয়ারের পরিচালক ডা. দীপক নামযোশী পিটিআইকে বলেন, ‘এক মাস ধরে হাসপাতালে ভর্তি ছিলেন লাহিড়ী, যাকে সোমবার ছাড়পত্র দেয়া হয়েছিল, তবে মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি হলে তার পরিবারের পক্ষ থেকে বাসায় ডাক্তার ডাকা হয়। পরে তাকে ফের হাসপাতালে ভর্তি করা হয়।

‘তার বেশকিছু শারীরিক জটিলতা ছিল। মধ্যরাতের কিছু আগে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় (ওএসএ) তার মৃত্যু হয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *