Home দেশের খবর ঢাকা গোপালপুরে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

গোপালপুরে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

0
164

মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় মুজিববর্ষ ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ওপর মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে গোপালপুর পৌরশহরের সূতী বাজারে জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক তাহলিমা জান্নাত।

গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. পারভেজ মল্লিক। বিশেষ অতিথি ছিলেন, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন। বক্তব্য রাখেন গোপালপুর পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাবেয়া সুলতানা, কাউন্সিলর নাসির উদ্দিন, গোপালপুর সরকারি কলেজের প্রভাষক উদয় চন্দ্র পাল, সূতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুন্নাহার আকলিমা প্রমুখ। সমাবেশ দুই শতাধিক নারী উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here