Home বিনোদন এবার বাজারে এলো ‘পুষ্পা’ শাড়ি

এবার বাজারে এলো ‘পুষ্পা’ শাড়ি

0
243

আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমা মুক্তির পরপরই ঝড় তুলে বক্স অফিসে। শুধু বক্স অফিসেই নয়, এই সিনেমার সংলাপ ও গান ইন্টারনেটেও তুমুল জনপ্রিয়।

সিনেমাটির গানের সঙ্গে নাচ অথবা সংলাপ নকল করে ভিডিও তৈরির ট্রেন্ড চলছে সোশ্যাল মিডিয়ায়। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি- কেউই বাদ যাচ্ছেন না এই ট্রেন্ড থেকে। এবার তার আঁচ লাগল ফ্যাশনেও। বাজারে এলো‘ পুষ্পা’ শাড়ি। অভিনব এই শাড়ি মন ছুঁয়েছে ফ্যাশনিয়েস্তাদের।

গুজরাটের সুরাটের এক শাড়ি ব্যবসায়ী এটি তৈরি করেছেন। ‘চরঞ্জিত ক্রিয়েশন’ নামের দোকানে মিলছে অভিনব এই শাড়ি। জানা গেছে, পুষ্পা সিনেমার জনপ্রিয়তা দেখেই এমন শাড়ি তৈরির উদ্যোগ নেন ‘চরঞ্জিত ক্রিয়েশন’ এর স্বত্ত্বাধিকারী চরণপাল সিং।

চরণপাল সিং বলেন, ‘বাহুবালী সিনেমার সময়ও আমি বাহুবালী শাড়ি বানিয়েছিলাম। এবার পুষ্পা শাড়ি বানিয়েছি। মানুষের উৎসাহ রয়েছে এই শাড়ি নিয়ে। পরীক্ষামূলকভাবে প্রথমে প্রায় তিন হাজার শাড়ি বানিয়েছি। বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসছে।

কীভাবে এ শাড়ি বানানোর ভাবনা এলো জানতে চাইলে চরণজিৎ বলেন, শুধু ব্যবসার কথা ভেবে নয় বরং অভিনয়ে মুগ্ধ হয়েই পুষ্পা সিনেমার সঙ্গে জড়িতদের উৎসর্গ করেই এই শাড়ি বানিয়েছি।’

গোটা সিনেমার বিভিন্ন দৃশ্য শাড়িতে প্রিন্ট করে ফুটিয়ে তোলার ঘটনা অবশ্যই নতুন। ফেসবুকে ও টুইটারেও ভাইরাল হয়েছে সুরাটের চরণজিৎ ক্রিয়েশনের তৈরি পুষ্পা শাড়ি।

মূল্যবান লাল চন্দন কাঠের অবৈধ বাণিজ্যকে ঘিরে আবর্তিত হয়েছে ‘পুষ্পা’ সিনেমার গল্প। তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড় ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে এটি। এই সিনেমার জন্য আল্লু অর্জুন নিজেকে আগাগোড়া বদলেছেন। স্টাইলিশ রূপ ছেড়ে ধারণ করেছেন ভিন্ন অবয়ব। সিনেমাটিতে তার বিপরীতে আছেন রাশমিকা মান্দানা। এছাড়া জনপ্রিয় মালায়লাম অভিনেতা ফাহাদ ফাসিলও রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here