Home জাতীয় ইসির প্রস্তাবিত তালিকায় মাহমুদুল হাসানসহ ৩ জ্যেষ্ঠ আলেম

ইসির প্রস্তাবিত তালিকায় মাহমুদুল হাসানসহ ৩ জ্যেষ্ঠ আলেম

0
153

ঢাকা- প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য গঠিত সার্চ (অনুসন্ধান) কমিটির কাছে প্রস্তাব আসা ৩২২ জনের নাম প্রকাশ করা হয়েছে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে এই নামের তালিকা প্রকাশ করা হয়।

সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব শফিউল আজিম। তিনি বলেন, ‌সার্চ কমিটির কাছে আসা ৩২২ জনের নামের তালিকা মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এ তালিকায় কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসানের নামও রয়েছে। যদিও আগের সিদ্ধান্ত অনুযায়ী, কারা এসব ব্যক্তির নাম প্রস্তাব করেছে তা প্রকাশ করা হয়নি।

মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব শফিউল আজিম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে মাওলানা মাহমুদুল হাসান ছাড়াও আরও দুইজন জ্যেষ্ঠ আলেমের নাম রয়েছে।

তারা হলেন- চট্টগ্রাম সোবহানিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ শায়খুল হাদিস মাওলানা কাযী মঈনুদ্দীন আশরাফী ও ঢাকার মহাখালী দারুল উলূম হোসাইনিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ড. নজরুল ইসলাম মারুফ আল মাদানী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here