Home বিনোদন বিয়ের পর পরীমণি-রাজের প্রথম ভালোবাসা দিবস

বিয়ের পর পরীমণি-রাজের প্রথম ভালোবাসা দিবস

0
188

বিয়ের পর প্রথমবার বসন্ত ও ভালোবাসা দিবসে মেতেছেন ঢাকাই সিনেমার নতুন তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমনি। মা হতে যাচ্ছেন পরী, তাই দিনব্যাপী পরিকল্পনা না থাকলেও সন্ধ্যার দিকে তাদের পাওয়া গেল ফেসবুকে।

পরী তার ভেরিফায়েড ফেসবুক পেজে তিনটি ছবি পোস্ট করে ভালোবাসা জানিয়েছেন তার স্বামী রাজের প্রতি। এ সময় তারা গাড়িতে বসা ছিলেন।

রাজকে তিনি লিখেছেন, ‘আই লাভ ইউ মাই ভ্যালেন্টাইন রাজ (আমি তোমাকে ভালোবাসি আমার ভ্যালেন্টাইন রাজ)।’

বসন্ত ও ভালোবাসা দিবস উপলক্ষে হলুদরঙা শাড়ি পরেছেন পরী। কপালে ছোট লাল টিপ, হাতে লাল চুড়ি। অন্যদিকে রাজ পরেছেন পাঞ্জাবি তার ওপর চাদর।

ছবিতে দেখা যাচ্ছে, নিজেদের ব্যক্তিগত গাড়িতে চেপে ঘুরতে বেড়িয়েছেন তারা; ড্রাইভিং সিটে রাজ।

‘গুনিন’ চলচ্চিত্রের শুটিংয়ে প্রেমের সম্পর্ক তৈরির পর গত বছরের ১৭ অক্টোবর ঘরোয়া আয়োজনে বিয়ে করেন এ জুটি; পরে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে পরীমনির গায়ে হলুদের আয়োজন করা হয়।

১০ জানুয়ারি পরীমনির সন্তানসম্ভবা হওয়ার খবরের সঙ্গে নিজেদের বিয়ের কথাও প্রকাশ্যে এনেছিলেন পরীমনি ও রাজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here