Home দেশের খবর ঢাকা ট্রেন দেখে ভয়ে সেতু থেকে লাফ দিলেন প্রেমিক-প্রেমিকা

ট্রেন দেখে ভয়ে সেতু থেকে লাফ দিলেন প্রেমিক-প্রেমিকা

0
290

রাজবাড়ী- রাজবাড়ীর পাংশা উপজেলার কালকাপুর রেললাইনের সেতুর ওপর বসে ভালোবাসার গল্পে মেতেও উঠেছিলেন ওই যুগল। তবে হঠাৎ করে ওই সেতুর কাছাকাছি ট্রেন আসতে দেখে আতঙ্কিত হয়ে ওঠেন তারা। ভয়ে প্রাণ বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন রেললাইনের সেতুর নিচে। এতে দুজনই আহত হয়েছেন।

রবিবার সন্ধ্যায় উপজেলার কালিকাপুর ইউনিয়নের রেললাইন সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

আহত প্রেমিক শামীমের বাড়ি পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের গোলাবাড়ি বনগ্রামে। আহত প্রেমিকার বাড়ি কালুখালী উপজেলায়।

আহত শামীমের ডানহাত ও প্রেমিকার মাজার হাড় ভেঙে যায়। বর্তমানে তারা দুজনেই ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আকাশ বলেন, আহত অবস্থায় ওই প্রেমিক-প্রেমিকাকে সন্ধ্যার আগে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here