সর্বশেষ সংবাদ

নিপুণকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানালেন জায়েদ খান

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছেন আপিল বিভাগ। আপাতত জায়েদ-নিপুন দুজনের কেউই এই চেয়ারে বসছে না, পদটি শূন্য থাকছে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) এ আদেশ দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ ছয় বিচারপতির আপিল বেঞ্চ। পাশাপাশি আগামী মঙ্গলবার এ বিষয়ে জারি করা রুল শুনানি করবেন হাইকোর্ট।

রায়ের পর জায়েদ খান গণমাধ্যমকে জানিয়েছেন, ‘নির্বাচিত হয়েও ভালোবাসা দিবসে কোর্টের বারান্দায় আসাটা কষ্টের। আমার মতো কারো ভালোবাসা দিবস আদালতের বারান্দায় না কাটুক। সবাইকে ভালোবাসা দিবস ও বসন্তের শুভেচ্ছা।’

নিপুনের প্রসঙ্গে তিনি বলেন, ‘নিপুনের সঙ্গে আমার কোন বিরোধ নেই। সে আমার কলিগ, তার প্রতি ভালোবাসা দিবসের অনেক অনেক শুভেচ্ছা।’

শিল্পী সমিতির নির্বাচনে তার এই প্রতিদ্বন্দ্বীর উদ্দেশ্যে নায়ক বলেন, ‘তাকে (নিপুন) আমি একটা কথাই বলব, আপনি ভোটে পরাজিত হয়েছেন, সেটা মেনে নিয়ে আমাকে শিল্পী সমিতির কাজ করার জন্য সহযোগিতা করেন, তাহলে খুব খুশি হব। ভালোবাসা দিবসে আপনার প্রতি আমার এই বার্তা থাকল।’

এর আগে জায়েদের প্রার্থিতা বাতিল করে নিপুণকে বিজয়ী ঘোষণার বৈধতা প্রশ্নে জারি করা রুল হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির ভার্চুয়াল বেঞ্চ।

বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে রুলটির শুনানি হবে। তবে রুল নিষ্পত্তির আগ পর্যন্ত চেম্বার আদালতের দেয়া আদেশই বহাল থাকবে বলে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত এবং সে পর্যন্ত দুজনের কেউ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে পারবে না।

আজ আদালতে নিপুণের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান। আর জায়েদ খানের পক্ষে ছিলেন আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ন, আহসানুল করিম ও নাহিদ সুলতানা যুথি।

আরও পড়ুন

কোম্পানী হাতঘড়ি কি একটিই বানিয়ে নাকি: শেখ সাদী

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণির ব্যক্তিগত জীবন নিয়ে প্রায় গরম থাকে সামাজিক মাধ্যম। আবারো গরম খবর নিয়ে হাজির হয়েছে আলোচিত ও সমালোচিত এই অভিনেত্রী। সম্প্রতি সামাজিক...

নিরাপত্তা চাইছেন দিতি-সোহেল চৌধুরীর মেয়ে লামিয়া

সোনারগাঁওয়ে গত ২২ ফেব্রুয়ারি লামিয়া চৌধুরীর ওপর হামলার অভিযোগ উঠেছিল। প্রয়াত চলচ্চিত্র অভিনেত্রী দিতির বসতবাড়ি নিয়ে ভাই-বোনের দ্বন্দ্বের ফলে তার মেয়ের ওপর হামলা চালানো...

সেরা পঠিত