Home খেলাধুলা আইপিএলে সাকিবকে কিনল না কেউ!

আইপিএলে সাকিবকে কিনল না কেউ!

0
381

স্পোর্টস আপডেট ডেস্ক- বিপিএলে দুর্দান্ত ফর্মে ছিলেন সাকিব আল হাসান। মনে করা হচ্ছিল, আইপিএলের মেগা নিলামে বড়সড় দামই পাবেন তিনি। কিন্তু বিধিবাম। প্রথমবার ডাকে কোনো দলই তার জন্য আগ্রহ দেখায়নি।

অর্থাৎ আপাতত অবিক্রিত রয়ে গেলেন বিশ্বসেরা অলরাউন্ডার। তবে পরে কোনো ফ্র্যাঞ্চাইজির আগ্রহের ভিত্তিতে আবারও তার নাম তোলা হতে পারে। বাংলাদেশি তারকার ভিত্তিমূল্য ছিল দুই কোটি রুপি।

এই নিলামে মোট ৫৯০ জন ক্রিকেটার আছেন। এরমধ্যে ৩৭০ জন ভারতীয় ক্রিকেটার ও ২২০ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। নিলামের আগেই তিনজন করে খেলোয়াড়ের নাম জমা দিয়ে রেখেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। আগের আসরের আট দলের সঙ্গে এবার যোগ দিয়েছে নতুন দুই দল লক্ষ্মৗ ও গুজরাট।

গত আইপিএলে হতাশ করা পারফরম্যান্স ছিল সাকিবের। ৮ ম্যাচে মাত্র ৪টি উইকেট নেন তিনি। আর ব্যাট হাতে করেন মাত্র ৪৭ রান।

তবে এই সময়টাতে দুর্দান্ত ফর্মে সাকিব। চলতি বিপিএলে টানা ৫ ম্যাচে সেরা। এটি কোনো ফরম্যাটেই রেকর্ড। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে টানা ৫ ম্যাচেসেরার রেকর্ড শুধু বিপিএল নয়, বিশ্বক্রিকেটে প্রথম। টানা চার ম্যাচে সেরা হয়ে আগের রেকর্ড ছিল যৌথভাবে রয়েছে মার্কাস ট্রেসকোথিক, শার্ল ল্যাঙ্গাভেল্ট, শেন ওয়াটসন, ডেভিড ওয়ার্নার ও উগান্ডার ভারতীয় বংশোদ্ভূত অলরাউন্ডার দিনেশ নাকরানি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here