নাগরপুরে জেলা ক্রীড়া অফিস আয়োজিত ক্রিকেট ফাইনাল অনুষ্ঠিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১/২২ আওতায় অনূর্ধ্ব ১৬ বালকদের টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (১০ ফেব্রুয়ারি) নাগরপুর উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় দিনব্যাপী চলা এই টুর্নামেন্ট শেষ হয়ে বিকালে বিজয়ী দলকে ট্রফি প্রদান করা হয়।

নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহান এর সভাপতিত্বে ও জেলা ক্রীড়া অফিসার মো: নূরে এলাহীর সার্বিক সহযোগিতায় উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মনিরুজ্জামান, সরকারি যদুনাথ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শফিকুল ইসলাম, নাগরপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন তালুকদার, অতিরিক্ত সাধারণ
সম্পাদক মো: রাজিব খান, টাঙ্গাইল জেলা রাগবি ক্লাব সিনিয়র সহ-সভাপতি মো: নাজির খান প্রমুখ।

উল্লেখ্য, ২০ ওভারের এই টুর্নামেন্টের ফাইনালে রয়েল স্টার বনাম বাংলা টাইগার অংশগ্রহণ করে। রয়েল স্টার টসে জিতে ব্যাটিংয়ে নেমে ১৯০ রানের টার্গেট দেয়। জবাবে বাংলা টাইগার দল ৮ উইকেট হারিয়ে ১৭২ রান করে পরাজিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *