গোপালপুরের বীর মুক্তিযোদ্ধা এএম মান্নানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মো. নুর আলম, (গোপালপুর) টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর মজিদপুর গ্রামের বাসিন্দা পূবালী ব্যাংকের সাবেক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা এম,এ মান্নান (৬৫) আজ ভোর ৪ ঘটিকায় বার্ধক্যজনিত কারণে তার নিজ বাড়িতে, ইন্তেকাল করেছেন (ইন্নাঃ)।

তার প্রথম জানাজা বাদ জুমা গোপালপুর আলিয়া মাদ্রাসা ময়দানে রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হয়, পরে বাদ আছর মজিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে মজিদপুর সামাজিক গোরস্থানে দাফন করা হয়।

জানাজার নামাজে অংশগ্রহণ করেন, উপজেলা নির্বাহি অফিসার মোঃ পারভেজ মল্লিক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ মিনহাজ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক সাংগঠনিক সম্পাদক সমেরেন্দ্র নাথ সরকার বিমল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক রফিকুল ইসলাম মুকুল, শিল্প ও বণিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আঙ্গুর সহ অন্যান্য মুক্তিযোদ্ধা বৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লি বৃন্দ।

মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে এক ছেলে রেখে ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *