জয়নুল হক সিকদারের মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, বিশিষ্ট সমাজ সেবক, বিশিষ্ট শিক্ষানুরাগী, স্বনামধন্য ও বিশিষ্ট শিল্পপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, শরীয়তপুর জেলার গর্ব, ন্যাশনাল ব্যাংক লিমিটেড ও শিকদার গ্রুপ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

(১০ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বিকেলে গোপালপুর ন্যাশনাল ব্যাংক শাখার আয়োজনে, ন্যাশনাল ব্যাংক কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন, হাফেজ মাওলানা মোহাম্মদ নুরু উদ্দিন ও আব্দুল আহাদ।

এ সময় উপস্থিত ছিলেন, ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর সহকারী ম্যানেজার রাশেদ মোশারফ, ন্যাশনাল ব্যাংকের ফাস্ট এক্সিকিউটিভ অফিসার রাশেদুল ইসলাম রাজিব, রাফি উদ্দিন মুয়াজ, মো. রাকিব হাসান সহ অন্যান্য সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *