অভিযান-১০ লঞ্চে অগ্নিকান্ডের মামলায় লঞ্চমালিকসহ আসামীদের জামিন আবেদন

মোঃ নজরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে অভিযান-১০ লঞ্চে অগ্নিকান্ডের ঘটনায় দায়ের হওয়া মামলার ধার্য্য তারিখ আজ বৃহস্পতিবার সকালে শুনানী অনুষ্ঠিত হয়েছে। লঞ্চ মালিক হামজালাল শেখ সহ আসামীরা কেউ আদালতে উপস্থিত না থাকলেও আসামীদের পক্ষে আইনজীবী তাদের জামিন আবেদন করেন।

সিনিয়র আনইনজীবী জিকে মোস্তাফিজুর রহমান একই সাথে তিনি মামলার কার্যক্রম স্থগিতের জন্যও আবেদন করেছেন। ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানী শেষে বিকালে আদেশের জন্য ধার্য রেখেছে।

তিনি জামিন শুনানীতে বলেন, একই অপরাধের মামলা দেশের বিভিন্ন আদালতে চলতে পারেনা। এছাড়া মামলাটি নৌ-অপরাধ আইনে হওয়ায় কেবলমাত্র সেখানেই বিচারিক কার্যক্রম চলার আইনগত বিধান রয়েছে।

এ কারণে ঝালকাঠি আদালতে মামলা চলতে পারেনা উল্লেখ করে তিনি আসামীদের জামিন ও মামলার কার্যক্রম স্থগিতাদেশ চেয়ে আবেদন করেন। বিচারক এএইচএম ইমরানুর রহমান শুনানী শেষে আজ বৃহস্পতিবার বৈকালিন পর্বে আদেশ রাখার কথা জানান।

ঝালকাঠি সুগন্ধা নদীতে গত ২৪ ডিসেম্বর গভীর রাতে অভিযান-১০ নামে বরগুনাগামী লঞ্চে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে অগ্নিদগ্ধ হয়ে ৪৬ জনের প্রাণহানী হয়। এখনও নিখোঁজ রয়েছে প্রায় অর্ধশত মানুষ।

ঘটনার পর একই পরিবারের ৪জন নিখোঁজের স্বজন ঢাকার ডেমরা এলাকার মনির হোসেন বাদী হয়ে গত ২৭ ডিসেম্বর ঝালকাঠি সদর থানায় দায়িত্বে অবহেলায় মৃত্যুর অভিযোগে লঞ্চমালিক হামজালাল শেখসহ ৮জন নামধারী ও অজ্ঞাত ২০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

এর আগে বরগুনার আদালত থেকে একই অভিযোগের মামলায় অভিযান-১০ লঞ্চে লঞ্চর মালিক সহ আসামীরা জামিন পেয়েছে বলে জানাগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *