Home দেশের খবর হাতীবান্ধায় নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের দোয়া অনুষ্ঠিত

হাতীবান্ধায় নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের দোয়া অনুষ্ঠিত

0
191

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) সকালে উপজেলার গড্ডিমারী ইউনিয়ন পরিষদে উক্ত দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। গড্ডিমারী ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান অধ্যক্ষ আবু বকর সিদ্দিক শ্যামলের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি। এসময় ৫নং ওয়ার্ডকে টুঙ্গিপাড়া ঘোষণা করেন স্থানীয় সাংসদ সদস্য মোতাহার হোসেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন, উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, গড্ডিমারী ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এলিজা বেগম শেলী, নবনির্বাচিত ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যগণসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনগণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here